ক্যারিকের চাকরি হারানোর শঙ্কা
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পিএম
ছবি: সংগৃহীত
-->ম্যানচেস্টার ইউনাইটেডে আবারও অস্থিরতা। দলের দায়িত্ব নিয়ে শুরুটা দারুণ করলেও সাম্প্রতিক ব্যর্থতায় এবার চাকরি হারানোর শঙ্কায় কোচ মাইকেল ক্যারিক। ক্যারিংটন অনুশীলন কেন্দ্রে ক্লাবের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সেখান থেকে বেরিয়ে গেছেন তিনি। তবে তার ভবিষ্যৎ নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ক্লাব কর্তৃপক্ষ।
রবিবার (২৫ অক্টোবর) নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে বোর্নমাউথের কাছে ৩-০ গোলের হার ক্যারিকের ওপর চাপ আরও বাড়িয়ে দিয়েছে। টানা আট ম্যাচে জয়হীন থাকার পর ইউনাইটেডের কোচ হিসেবে তার অবস্থান এখন নড়বড়ে। পরিস্থিতি বিবেচনায় সম্ভাব্য বিকল্প হিসেবে আলোচনায় এসেছে এডি হাউ ও ইউলিয়ান নাগেলসমানের নাম।
সোমবার (২৬ অক্টোবর) সকালে ক্যারিংটনে পৌঁছান ইউনাইটেডের প্রধান নির্বাহী ওমর বেরাদা ও ফুটবল পরিচালক জেসন উইলকক্স। ক্যারিকের ভবিষ্যৎ নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। পরে দুপুর ২টার কিছু আগে অনুশীলন কেন্দ্রে আসেন ইংলিশ এই কোচ। সেখানে প্রায় তিন ঘণ্টা অবস্থানের পর বিকেল ৫টার কিছু আগে ক্যারিংটন ছাড়েন তিনি। তার কিছুক্ষণ আগেই অনুশীলন কেন্দ্র থেকে বেরিয়ে যান উইলকক্স।
আরও পড়ুন
তবে বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে, তা নিয়ে মুখ খোলেনি ক্লাব কর্তৃপক্ষ। আজ (২৭ অক্টোবর) খেলোয়াড়দের অনুশীলনে ফেরার কথা রয়েছে। সেই অনুশীলনে ক্যারিকই দায়িত্ব পালন করবেন বলে ধারণা করা হচ্ছে। কিন্তু তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটেনি।
ক্যারিকের ইউনাইটেড-অধ্যায়ের শুরুটা ছিল আশাব্যঞ্জক। রুবেন আমোরিমের কঠিন সময়ের পর জানুয়ারিতে দায়িত্ব নিয়ে দলকে নতুন করে সংগঠিত করেন তিনি। তার অধীনে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে আসে ইউনাইটেড। এই সাফল্যের স্বীকৃতি হিসেবে তাকে দুই বছরের স্থায়ী চুক্তিও দেয় ক্লাবটি।
আরও পড়ুন
কিন্তু পাঁচ মাসের ব্যবধানে বদলে গেছে পরিস্থিতি। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা আট ম্যাচে জয় নেই দলটির। চ্যাম্পিয়ন্স লিগে কোমোর কাছে ৪-১ গোলের হার এবং এরপর বোর্নমাউথের বিপক্ষে ৩-০ ব্যবধানের পরাজয় ক্যারিকের ওপর চাপ আরও বাড়িয়েছে।
চলতি মৌসুমে ১২ ম্যাচে ইউনাইটেডের জয় মাত্র দুটি। প্রিমিয়ার লিগে আট ম্যাচ থেকে দলটির সংগ্রহ মাত্র সাত পয়েন্ট। পরিসংখ্যান বলছে, ১৯৮৬ সালের পর লিগে এটিই ক্লাবটির অন্যতম বাজে শুরুর চিত্র।
ইএসপিএনকে দেওয়া তথ্য অনুযায়ী, ক্যারিককে সরানোর সিদ্ধান্ত হলে তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে এডি হাউ ও ইউলিয়ান নাগেলসমানকে বিবেচনা করা হচ্ছে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্তের কোনো খবর পাওয়া যায়নি।
পাপ্পু/
আরও পড়ুন
পেসারদের ভূমিকা নিয়ে সন্তুষ্ট শান্ত
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পিএম
ছবি: বিসিবি
-->সংযুক্ত আরব আমিরাত সফরে হতাশাজনক পারফরম্যান্সের পর আগামীকাল (২৮ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। সেখানে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের দুই ম্যাচেই হেরেছে দলটি। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টটি শেষ হয়েছে ড্রয়ে।
তবে বাংলাদেশের পেস আক্রমণের খেলোয়াড়েরা নিজেদের নির্দিষ্ট দায়িত্ব সম্পর্কে ক্রমেই পরিষ্কার ধারণা পাচ্ছেন বলে মনে করেন নাজমুল হোসেন শান্ত। আফগানিস্তানের বিপক্ষে টেস্টে একাদশে ছিলেন ইবাদত হোসেন ও হাসান মাহমুদ। এবার লাল বলের ক্রিকেট থেকে বিরতির পর দলে ফিরছেন তাসকিন আহমেদ।
আজ সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘আমাদের পেস আক্রমণের ইতিবাচক দিক হলো, প্রত্যেকে নিজের ভূমিকা সম্পর্কে জানে। কে খেলবে এবং কখন খেলবে, সেটাও তারা জানে। নির্দিষ্ট পরিস্থিতিতে কাকে খেলানো উচিত, সে বিষয়েও তাদের পরিষ্কার ধারণা রয়েছে।’
আরও পড়ুন
তিনি আরও বলেন, ‘সিরিজের যেকোনো ম্যাচে খেলার জন্য দলের প্রত্যেকেই প্রস্তুত থাকে, এটা দারুণ ব্যাপার। প্রস্তুতির দিক থেকে তারা সব সময়ই ভালো অবস্থানে থাকে। যেকোনো সময় তাদের মধ্যে একজনকে ম্যাচে খেলানোর সুযোগ আমার হাতে রয়েছে, এটা বড় সুবিধা।’
অনিক/
আরও পড়ুন
আরও পড়ুন
ফাইনালে ওঠার স্বপ্ন, চাপ নয় প্রেরণা দেখছেন শান্ত
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পিএম
ছবি: সংগৃহীত
-->বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনালে খেলার দৌড়ে টিকে থাকার সম্ভাবনাকে চাপ নয়, বরং অনুপ্রেরণা হিসেবে দেখছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ শুরুর আগে তিনি বলেছেন, ডব্লিউটিসির সেরা চার দলের মধ্যে থাকাটা তাদের জন্য বাড়তি অনুপ্রেরণার উৎস।
ডব্লিউটিসির পয়েন্ট তালিকায় বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। সেরা দুইয়ে থেকে ফাইনালে ওঠার সম্ভাবনা ক্ষীণ হলেও একেবারে শেষ হয়ে যায়নি। সেই সুযোগ কাজে লাগাতে বাকি চারটি হোম টেস্টেই জিততে হবে বাংলাদেশকে।
শান্ত বলেন, ‘আমার কাছে এটা চাপ নয়, বরং অনুপ্রেরণার বিষয়। সেরা চারে থাকাটা অনুপ্রেরণা জোগাচ্ছে। টেস্ট ক্রিকেটে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে, এটা আমাকে অনুপ্রাণিত করে। আমি এটাকে চাপ বলব না। কারণ, আমরা যখন থেকে প্রস্তুতি শুরু করেছি কিংবা এই সিরিজ নিয়ে আলোচনা করেছি, তখন থেকেই আমাদের মনোযোগ গত কয়েকটি সিরিজে এবং গত কয়েক বছরে টেস্ট ক্রিকেটে আমরা যেভাবে খেলেছি, সেদিকে।’
আরও পড়ুন
তিনি আরও বলেন, ‘আমরা বাড়তি কিছু করতে চাই না। শুধু নিজেদের প্রক্রিয়া অনুসরণ করতে চাই। কারও কাছে অসাধারণ কিছু প্রত্যাশা করছি না। অবশ্যই এটি খুব গুরুত্বপূর্ণ একটি সিরিজ। তবে আমাদের লক্ষ্য নিজেদের প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুসরণ করা। যে প্রক্রিয়া আমাদের ফল এনে দিচ্ছে, সেটিতেই অবিচল থাকতে চাই।’
অনিক/
আরও পড়ুন
আরও পড়ুন
হ্যারি কেইনকে অভিনন্দন জানাল বিরাট কোহলি
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০১:১৮ পিএম
আপডেট: ২৭ অক্টোবর ২০২৬, ০১:২৪ পিএম
ছবি: সংগৃহীত
-->ক্রীড়াঙ্গনে সাফল্যের গল্প আলাদা হলেও শ্রদ্ধার বন্ধনে এক সুতোয় গাঁথা দুই মহাতারকা। ক্রিকেটের মাঠে বিরাট কোহলি, আর ফুটবলে হ্যারি কেইন। এবার ব্যালন ডি’অর জয়ের পর ইংলিশ স্ট্রাইকারকে অভিনন্দন জানিয়ে আলোচনায় এলেন ভারতের ক্রিকেট কিংবদন্তি কোহলি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) হ্যারি কেইনকে অভিনন্দন জানান কোহলি। ৩৭ বছর বয়সি এই ভারতীয় ব্যাটার লিখেন, ‘আমার বন্ধু হ্যারি, ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে এতগুলো বছর ধরে তুমি যে ধারাবাহিকতা, কঠোর পরিশ্রম ও সততা দেখিয়েছ, তার জন্য তুমি এই পুরস্কারের প্রতিটি মুহূর্তের জন্য পুরোপুরি যোগ্য।’
কেইনের সাফল্যে নিজের আনন্দের কথাও জানিয়ে কোহলি লিখেন, ‘তোমার জন্য সত্যিই খুব আনন্দিত। সৃষ্টিকর্তা তোমাকে ও তোমার পরিবারকে মঙ্গল করুন। তুমি যেমন নিজের এই যাত্রাপথ নিয়ে গর্বিত হতে পারো, ঠিক তেমনি তারাও নিশ্চয়ই তোমাকে নিয়ে অত্যন্ত গর্বিত। আমার শুভকামনা সবসময় তোমার সঙ্গে থাকবে। অভিনন্দন।’
আরও পড়ুন
কোহলি ও কেইনের পরিচয় অবশ্য নতুন নয়। তাদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম বার্তা বিনিময় হয় ২০১৬ সালে। সে বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত ইনিংস খেলেছিলেন কোহলি। ৫১ বলে ৮২ রান করে ভারতকে ৬ উইকেটের জয় এনে দেন তিনি।
কোহলির সেই ইনিংসে মুগ্ধ হয়েছিলেন কেইনও। তখন তিনি লিখেছিলেন, ‘বিরাট কোহলি সত্যিই দারুণ এক খেলোয়াড়! কঠিন ও চাপের পরিস্থিতিতে আপনি কেমন খেলোয়াড়, তা প্রকাশ পায়। আর কোহলি বারবার সেটা প্রমাণ করে দেখায়।’
আরও পড়ুন
এরপর ২০১৯ সালের মে মাসে লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ব্যক্তিগতভাবে দেখা হয় দুই তারকার। সেখানে একসঙ্গে ছবি তোলেন তারা। প্রকাশ করেন একে অপরের প্রতি শ্রদ্ধা।
পাপ্পু/
আরও পড়ুন
ব্যালন ডি’অরে প্রথম কেইন, মেসি কততম?
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১২:১৪ পিএম
আপডেট: ২৭ অক্টোবর ২০২৬, ১২:১৫ পিএম
ছবি: সংগৃহীত
-->বিশ্ব ফুটবলের ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আলোচনার কেন্দ্রে হ্যারি কেইন। ব্যালন ডি’অরের সেরা ২০ ফুটবলারের তালিকায় শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের এই তারকা স্ট্রাইকার। তালিকায় জায়গা পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে, লামিনে ইয়ামাল ও লিওনেল মেসির মতো বিশ্বসেরা ফুটবলাররাও।
দ্বিতীয় স্থানে রয়েছেন এমবাপ্পে। তৃতীয় হয়েছেন ইয়ামাল। চতুর্থ স্থানে রদ্রি। আর পঞ্চম স্থানে আর্জেন্টাইন মহাতারকা মেসি।
কেইনের এই সাফল্যের পেছনে রয়েছে গোল করার ধারাবাহিকতা ও দুর্দান্ত পারফরম্যান্স। ক্লাব ফুটবলে তার নৈপুণ্য তাকে আলোচনার শীর্ষে রেখেছে।
সেরা ২০ এর তালিকায় পিএসজিরই ৮ ফুটবলার জায়গা পেয়েছেন।
আরও পড়ুন
ব্যালন ডি’অরের সেরা ২০ ফুটবলার
১. হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ, ইংল্যান্ড)
২. কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ, ফ্রান্স)
৩. লামিনে ইয়ামাল (বার্সেলোনা, স্পেন)
৪. রদ্রি (বার্সেলোনা, স্পেন)
৫. লিওনেল মেসি (ইন্টার মিয়ামি, আর্জেন্টিনা)
৬. খিচা কাভারাৎস্কেইয়া (পিএসজি, জর্জিয়া)
৭. উসমান দেম্বেলে (পিএসজি, ফ্রান্স)
৮. আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি, নরওয়ে)
৯. মাইকেল ওলিসে (বায়ার্ন মিউনিখ, ফ্রান্স)
১০. ফাবিয়ান রুইজ (পিএসজি, স্পেন)
১১. জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড)
১২. পাউ কুবার্সি (বার্সেলোনা, স্পেন)
১৩. আশরাফ হাকিমি (পিএসজি, মরক্কো)
১৪. ভিতিনহা (পিএসজি, পর্তুগাল)
১৫. রাইস (আর্সেনাল, ইংল্যান্ড)
১৬. ফেরান তোরেস (পিএসজি, স্পেন)
১৭. ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ, ব্রাজিল)
১৮. মার্ক কুকুরেয়া (রিয়াল মাদ্রিদ, স্পেন)
১৯. জোয়াও নেভেস (পিএসজি, পর্তুগাল)
২০. উইলিয়ান পাচো (পিএসজি, ইকুয়েডর)
পাপ্পু/
আরও পড়ুন
