ঢাকার সাভারে গতকাল উদ্বোধন করা হয়েছে যমুনা ব্যাংকের নামাবাজার উপশাখা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংক পিএলসির চেয়ারম্যান মো. বেলাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও বিপুলসংখ্যক গ্রাহক। উপশাখাটি চালুর ফলে স্থানীয় জনগণের ব্যাংকিং সেবা গ্রহণ আরও সহজ ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। বিজ্ঞপ্তি।
