স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে দুই উইকেট হারিয়ে ৬৮ রান করেছে বাংলাদেশ। টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারালেও সতর্ক ব্যাটিংয়ে ইনিংস এগিয়ে নিচ্ছে স্বাগতিকরা।
২৮ অক্টোবর বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬৮ রান, হারিয়েছে ২ উইকেট।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজে জয় গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য।
এ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। একাদশে অভিজ্ঞ মুশফিকুর রহিমের জায়গায় খেলছেন তাওহিদ হৃদয়।
এটিভি/এসআইআর
