১৯২২: বেনিতো মুসোলিনির রোম অভিমুখে পদযাত্রার হুমকির মুখে ইতালির প্রধানমন্ত্রী লুইজি ফাক্তা পদত্যাগ করেন।
আজ ২৭ অক্টোবর। ১৮৭১ সালের আজকের দিনে গ্রেফতার হন নিউইয়র্কের প্রভাবশালী রাজনীতিক উইলিয়াম ম্যাগিয়ার ট্যুইড, যিনি ‘বস ট্যুইড’ নামে পরিচিত ছিলেন। তামানি হলের এই নেতার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ ছিল। তার ঘনিষ্ঠ এক সহযোগী তার ওপর অসন্তুষ্ট হয়ে তার সব দুর্নীতির প্রমাণ দ্য নিউইয়র্ক টাইমস পত্রিকার কাছে পাঠালে চাঞ্চল্যকর এ বিষয়টি প্রকাশ্যে আসে। আর এরপর পরই ট্যুইডের গ্রেফতার যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে ওঠে।
এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
১২৭৫: নেদারল্যান্ডসে আমস্টারডাম নগর আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।
১৮১০: মার্কিন যুক্তরাষ্ট্র স্পেন থেকে পশ্চিম ফ্লোরিডা ভূখণ্ড নিজ দখলে নেয়।
১৮৩৮: মিসৌরির গভর্নর লিলবার্ন বগস মরমন সম্প্রদায়কে রাজ্য ছাড়ার নির্দেশ দেন, অন্যথায় হত্যার হুমকি দেন।
১৮৭১: নিউইয়র্কের দুর্নীতির কেলেঙ্কারির কেন্দ্রে থাকা বস ট্যুইড গ্রেফতার হন।
১৯২২: বেনিতো মুসোলিনির রোম অভিমুখে পদযাত্রার হুমকির মুখে ইতালির প্রধানমন্ত্রী লুইজি ফাক্তা পদত্যাগ করেন।
১৯৬২: কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের সময় একটি মার্কিন গোয়েন্দা বিমান ভূপাতিত হয়।
১৯৭৯: দীর্ঘদিনের ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেয়ে সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন দ্বীপপুঞ্জ স্বাধীনতা লাভ করে।
১৯৮৬: যুক্তরাজ্যের অর্থবাজারে নিয়ন্ত্রণ শিথিলের মধ্য দিয়ে ‘বিগ ব্যাং’ সংস্কার শুরু হয়।
১৯৯৮: টানা ১৬ বছর জার্মানির চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালনের পর হেলমুট কোহল পদত্যাগ করেন।
১৯৯৯: আর্মেনিয়ার সংসদে বন্দুকধারীদের হামলায় প্রধানমন্ত্রী ভাজগেন সার্গসিয়ানসহ আটজন নিহত হন।
জন্ম
১৮০৬: হুয়ান সেগিন, তেজানো বিপ্লবী ও রাজনীতিক।
১৮১১: আইজ্যাক সিঙ্গার, মার্কিন উদ্ভাবক।
১৮৭২: এমিলি পোস্ট, মার্কিন লেখক।
১৯৪০: ম্যাক্সিন হং কিংস্টন, চীনা বংশোদ্ভূত মার্কিন লেখক।
মৃত্যু
১৯৮৮: চার্লস হট্রি, ব্রিটিশ অভিনেতা।
১৯৯০: জেভিয়ার কুগাত, মার্কিন ব্যান্ডনেতা।
২০১৩: লু রিড, মার্কিন গায়ক ও গীতিকার।
