রুবেল মিয়া,লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
সামাজিক ও মানবিক কার্যক্রমে ব্যাপক ভূমিকা রাখছেন স্থানীয় সংস্থা প্রফিট ফাউন্ডেশন এ কথা বলেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহ: রাশেদুল হক প্রধান।
গতকাল লালমনিহাট জেলার কালীগঞ্জ উপজেলায় অত্যন্ত এলাকায় অবস্থিত জাতীয় পর্যায় বেসরকারি উন্নয়ন সংস্থা প্রফিট ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাতীয় কন্যা শিশু দিবস ও বিশ্ব গ্রামীণ নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা আয়োজন করে। সংস্থার নির্বাহী পরিচালক মোঃ নুরুজ্জামান আহমেদ এর সভাপতিত্বে বিকাল ৩ ঘটিকার সময় লালমনিহাট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদুল হক প্রধান স্থানীয় সংস্থাটি সরেজমিনে পরিদর্শন ও সংস্থার ব্যবস্থাপনা কমিটি, সংস্থার সদস্যবৃন্দ, উপকারভোগীদের সাথে কুশল বিনিময় সভার আয়োজন করেন। পরিদর্শন ও কুশল বিনিময় কালে এসময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম । ইউএনও বলেন যে, স্থানীয় সংস্থাটি আমার জানামতে দীর্ঘদিন থেকে ব্যাপক উন্নয়নমূলক কাজে ব্যাপক অবদান ভুমিকা রাখছেন বলে আমি বিশ্বাস করি।
পরিদর্শনে ও মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার সুকান্ত রায়, কালীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররফ জাহান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ নুর আলম, দলগ্রাম দাখিল মাদ্রাসার সুপার মোঃ নুরুল হক, লালমনিরহাট বিএম কলেজের প্রভাষক ও পিএফ সংস্থার উপদেষ্টা মোঃ মাহবুবুর রহমান, পিএফ সংস্থা চেয়ারম্যান মোছাঃ মোতাহারা বেগম প্রমুখ। প্রধান অতিথি জেলা প্রশাসক পরিদর্শন কালে বাংলাদেশ এনজি ফাউন্ডেশন এর কার্যক্রমে ব্যাপক প্রশংসা করেন। জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে দুজন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করেন। মতবিনিময় শেষে জাতীয় যুব কল্যাণ তহবিল, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় প্রান্তিক জনগোষ্ঠীর আয়বৃদ্ধিমূলক কর্মসূচির অংশ হিসেবে উপকারভোগীর মাঝে ছাগল পালন প্রকল্প উদ্বোধন করেন। পিএফ সংস্থার বিগত দিনের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের আলোকচিত্র প্রদর্শনীতে অংশ করেন । সভায় সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্য, সাধারণ সদস্য, উপকারভোগী, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সংস্থার কর্মী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
The post পিএফ সংস্থা পরিদর্শনও কুশল বিনিময় করলেন ডিসি appeared first on sokalerkhobor24.com.
