ক্যান্সার রোগী ও তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) চট্টগ্রামের সীতাকুণ্ডে অনুষ্ঠিত হয়েছে “ক্যান্সার রোগীদের জন্য মানসিক স্বাস্থ্যসেবা ও সচেতনতামূলক বিশেষ অনুষ্ঠান”। Sing For Hope-এর উদ্যোগে এবং গ্রামীণ হেলথটেক লিমিটেডের ডিজিটাল হেলথকেয়ার প্ল্যাটফর্ম সুখী (Shukhee) ও মহসিন-ফাতেমা সিদ্দিকী সমাজ কল্যাণ সংস্থা (MFSS)-এর সহযোগিতায় দক্ষিণ রহমত নগরে এল. কে. সিদ্দিকীর বাড়িতে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই আয়োজন চলে।
অনুষ্ঠানের প্রথম পর্বে ক্যান্সার রোগীদের জন্য মানসিক স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা ছিল। পাশাপাশি আয়োজিত হয় ক্যান্সার সচেতনতামূলক সভা।
- Advertisement -
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সুখী ও OPCA-এর মধ্যে সংযোজনী চুক্তি স্বাক্ষর। এই চুক্তির মাধ্যমে ক্যান্সার রোগী ও তাঁদের পরিবারের কাছে ডিজিটাল স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার সহযোগিতা আরও সুসংহত হলো। অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন গ্রামীণ হেলথটেক লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার কিংশুক হক এবং স্বাগত বক্তব্য রাখেন চিফ কমপ্লায়েন্স অ্যান্ড লিগ্যাল অফিসার ব্যারিস্টার আহমেদ রাফিক মালিক। দিনব্যাপী ক্যাম্পে অনলাইনে অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় করা হয়। এ সময় “সুখী গ্রাম: ক্যান্সার সেবা ডিজিটাল সম্প্রসারণ ও মানসিক স্বাস্থ্যসেবার গুরুত্ব” শীর্ষক বিষয়ভিত্তিক আলোচনা করেন ডা. হোসাইন মো. আল-আমিন, চিফ অব রিসার্চ, অ্যানালিটিক্স অ্যান্ড কাস্টমার এক্সপেরিয়েন্স, গ্রামীণ হেলথটেক লিমিটেড।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চিফ টেকনোলজি অ্যান্ড চিফ বিজনেস অফিসার মো. সোলায়মান রাসেল, চিফ অপারেটিং অফিসার রোকেয়া সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শীব্বির আহাম্মেদ প্রিন্স, OPCA-এর নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আলমগীর, সীতাকুণ্ড হেলথ এন্ড এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান মাস্টার আবুল কাশেম, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক ও পি.এইচ.টি সেন্টারের তত্ত্বাবধায়ক শহিদুল্লাহ মানিক, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি ফোরকান আবু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. তাজমুল হোসেন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেছা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাউসার আহমেদ সরোয়ারী
প্রযুক্তি ও মানবিক সহযোগিতার সমন্বয়ে সুখী প্রতিটি মানুষের কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। দ্বিতীয় পর্বে ছিল gpay ক্যাশ ইন ও ক্যাশ আউট ডেমো। এরপর সমাধান সার্ভিসেস লিমিটেড ও OPCA-এর মধ্যে বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়। বিকালে Shukhee Expert App-এর লাইভ প্রশিক্ষণ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এর লক্ষ্য ছিল OPCA কর্মকর্তাদের “সুখী বন্ধু” হিসেবে গড়ে তোলা, যাঁরা সরাসরি মাঠ পর্যায়ে মানুষের কাছে ডিজিটাল স্বাস্থ্যসেবা পৌঁছে দেবেন। দিনের শেষ অংশে gpay ডেমোনস্ট্রেশন এবং ToT (ট্রেনিং অব ট্রেইনার্স) অনুষ্ঠিত হয়, যাতে প্রশিক্ষণপ্রাপ্তরা নিজেরাই অন্যদের প্রশিক্ষণ দিতে পারেন। সমাপনী বক্তব্যে গ্রামীণ হেলথটেক লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার ড. আহমেদ আরমান সিদ্দিকী বলেন, ক্যান্সার রোগীর চিকিৎসার পাশাপাশি তাঁর মানসিক সুস্থতা ও পরিবারের মানসিক শক্তিও সমান গুরুত্বপূর্ণ।
