প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৭:২১ পিএম
ময়মনসিংহের গফরগাঁওয়ে বাড়ির আঙিনায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আলিয়া নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার গফরগাঁও ইউনিয়নের ঘাগড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলিয়া ওই গ্রামের গার্মেন্টসকর্মী আল আমিনের মেয়ে।
প্রতিবেশী গোলাম রব্বানী জানান, মঙ্গলবার দুপুরে ঘর থেকে বের হয়ে বাড়ির আঙিনায় অন্য শিশুদের সঙ্গে খেলছিল আলিয়া। একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে সে বাড়ির আঙিনার পুকুরে পড়ে যায়। শিশুটিকে দীর্ঘ সময় দেখতে না পেয়ে স্বজনেরা খোজাখুজি শুরু করেন।
পরে পুকুরের পানি থেকে আলিয়াকে অচেতন অবস্থায় উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. লাবিবা বুশরা বলেন, শিশুটিকে হাসপাতালে আনার পর মৃত অবস্থায় পাওয়া যায়। তিনি আরও বলেন, শিশুদের নাক-মুখ দিয়ে অতিরিক্ত পানি প্রবেশ করে শ্বাসতন্ত্র বন্ধ হয়ে গেলে খুব দ্রুত তাদের মৃত্যু হতে পারে।
