জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক
স্বাগত জানিয়ে বিএনপি নেতাকর্মীদের সমাবেশ
ফন্ট সাইজ:
100%
চারদিনের সফরে জাপানে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের দ্বিতীয় দিনে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠককে কেন্দ্র করে তাকে স্বাগত জানিয়ে সমাবেশ করেছেন জাপান বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ওদিকে আওয়ামী লীগের(বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ) জাপানের নেতাকর্মীরাও অবস্থান নেন।
মঙ্গলবার জাপানের স্থানীয় সময় সকাল ১০টায় টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে সেখানে জড়ো হন। তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। অন্যদিকে আওয়ামী লীগের নেতা কর্মীদেরও বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
সমাবেশে যোগ দিতে জাপানের বিভিন্ন শহর থেকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সমবেত হন। জাপান বিএনপির সভাপতি মীর রেজাউল করিম রেজার নেতৃত্বে তারা এ কর্মসূচিতে অংশ নেন।
এসময় নেতাকর্মীদের হাতে থাকা ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়। জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠকের দিন এ কর্মসূচিকে কেন্দ্র করে সেখানে জাপান বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়।
সমাবেশে জাপান বিএনপির সাধারণ সম্পাদক মনি এমদাদ, সিনিয়র সহসভাপতি আলমগীর হোসেন মিঠু, সহসভাপতি ড. মাসুম জাকির, জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাদেকুল হায়দার বাবলু ও জুয়েল পাঠান উপস্থিত ছিলেন।
এছাড়া জাপান বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল হান্নান, অর্থবিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম হেলাল, স্বেচ্ছাসেবক দলের নেতা ফরহার প্রিন্স চৌধুরী, যুবদল নেতা ইমরান আল ইমু, জাহিদুল ইসলাম তারেক, কাজী এনামুল হক, আশিক প্রধান ও মোল্লা সেলিম আহমেদসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা কর্মসূচিতে অংশ নেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকে ঘিরে তাকে স্বাগত জানাতে জাপান বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ কর্মসূচিতে একত্রিত হন।
