সার্বিয়ার সাধারণ নির্বাচনে শিক্ষার্থী আন্দোলন থেকে গড়ে ওঠা নতুন রাজনৈতিক জোট ‘স্টুডেন্ট লিস্ট’ জয় পেয়েছে। দেশটির সদ্য বিদায়ি প্রেসিডেন্ট আলেকজান্দার ভুচিচ নিজের পরাজয় স্বীকার করেছেন। পূর্ণাঙ্গ ফল প্রকাশ না হলেও প্রাথমিক হিসাব অনুযায়ী ২৫০ আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে শিক্ষার্থীদের এই রাজনৈতিক শক্তি।
ভুচিচের অনুমান অনুযায়ী, ‘স্টুডেন্ট লিস্ট’ ১৩৫ থেকে ১৪০টি আসন পেতে পারে। অন্যদিকে তার দল সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টির ঝুঁলিতে যেতে পারে প্রায় ১০৫টি আসন। তবে চূড়ান্ত ফল প্রকাশের পরই আসনসংখ্যার প্রকৃত চিত্র স্পষ্ট হবে। নির্বাচনে শিক্ষার্থীদের জয়ের খবর ছড়িয়ে পড়তেই রাজধানী বেলগ্রেডের রাস্তায় উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকেরা। আতশবাজি, নাচ ও গানের মধ্য দিয়ে তারা বিজয় উদযাপন করেন।
এই নির্বাচনের পেছনে রয়েছে দীর্ঘদিনের দুর্নীতিবিরোধী আন্দোলন। ২০২৪ সালে সার্বিয়ার নোভি সাদ শহরে একটি রেলস্টেশনের ছাদ ধসে ১৬ জনের মৃত্যু হয়। ওই ঘটনায় সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও অবহেলার অভিযোগ ওঠে।