গাইবান্ধার কাউন্সিল বাজারে দু-গ্রুপের পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ৭
গাইবান্ধা প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:১১:৩২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের কাউন্সিল বাজার এলাকায় নারী সংঘটিত ঘটনার সূত্র ধরে দুই চেয়ারম্যান প্রার্থীর দফায়-দফায় পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। গিদারী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাসুদ রানা ও সমাজসেবক মোঃ ইখলাছুর রহমান পুটু এই দুজন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন। সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের ৭ জন সমর্থক আহত হয়েছেন বলে স্থানীয়রা জানান।
গতকাল রোববার দুপুরের দিকে কাউন্সিল বাজারে মোঃ এরশাদ হোসেনের কাপড়ের দোকানে ধুতিচোরা গ্রামের এক নারীসহ অনৈতিক কাজে লিপ্ত থাকার ঘটনায় স্থানীয়রা দোকানঘর ঘিরে ফেলে। দোকানের ভেতরে থাকা দোকানদার এরশাদ হোসেন সুকৌশলে পালিয়ে যায় এবং অনৈতিক কাজে সম্পৃক্ত নারীকে স্থানীয়রা আটক করে নিকটবর্তী ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। এই ঘটনায় পুলিশ এসে ঘটনায় জড়িত নারীকে থানায় নিয়ে যায়। ওই দিন সন্ধ্যায় কাউন্সিল বাজারে চেয়ারম্যান প্রার্থী ইখলাছুর রহমান পুটুর ভাই মোঃ স্বাধীন মিয়া ও মোঃ মোমিন মিয়ার উপর হামলার ঘটনা ঘটে। পুটু গ্রুপের ৪জন আহত হওয়ায় বাজারে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করতে থাকে। সোমবার সকাল দশটার দিকে কাউন্সিল বাজার ইউনিয়ন পরিষদের মাঠে আবারো দু-গ্রুপের সংঘর্ষে ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাসুদ রানার আত্মীয় মোঃ হায়দার আলীর উপর হামলার ঘটনা ঘটেছে।
পরে গাইবান্ধা সদর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টাসহ শান্তিশৃঙ্খলা রক্ষায় সবাইকে সোচ্চার হওয়ার অনুরোধ করেছেন।
