আজকাল ওয়েবডেস্ক: খাস কলকাতায় বিজেপি নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠল। টালিগঞ্জের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারীর সদ্য প্রাক্তন আপ্তসহাকের বিরুদ্ধে রেলের টেন্ডার পাইয়ে দেওয়ার নামে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ। অভিযুক্তের নাম সায়ন্তন সান্যাল। অভিযোগকারী, সায়ন্তন সান্যালের সঙ্গে ব্যবসা করত বলে দাবি করা হয়েছে। তাঁকে রবিবার রাতে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিশ।
টালিগঞ্জের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারীর দাবি, “আমি ওঁকে ছেলের মতো ভালোবাসতাম। অনেক দিন ধরেই আমি ওঁর বিরুদ্ধে তোলাবাজি এবং সিন্ডিকেট তৈরি করার অভিযোগ পেয়েছি। পশ্চিমবঙ্গে বিজেপি এসব করার জন্য তো ক্ষমতায় আসেনি।”
সায়ন্তন সান্যাল টালিগঞ্জের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারীর আপ্তসহায়ক হিসেবে কাজ করতেন। তিনি উত্তর ২৪ পরগনার জগদ্দলের বাসিন্দা। পুজোর আগে বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী নিজের আপ্তসহায়ক পদ থেকে সায়ন্তনকে সরিয়ে দেন।
টালিগঞ্জের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারীর দাবি, “আমি ওঁকে ছেলের মতো ভালবাসতাম। অনেক দিন ধরেই আমি ওঁর বিরুদ্ধে তোলাবাজি এবং সিন্ডিকেট তৈরি করার অভিযোগ পেয়েছি। বিজেপি এ সব করার জন্য তো ক্ষমতায় আসেনি। পুজোর আগে আমি সায়ন্তনকে সরিয়ে দিয়েছিলাম। টালিগঞ্জের একটি গেস্টহাউসে থাকত। সেখানে আসতেও বারন করেছিলাম। তার পর থেকে জগদ্দলে চলে যায়। দল এ সব বরদাস্ত করবে না।”
বিশ্বরূপ সাহা নামে বর্ধমানের এক ঠিকাদার সায়ন্তনের সান্যালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। বর্ধমান থানায় পাপিয়া অধিকারীর সদ্যপ্রাক্তন আপ্তসহায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। অভিযোগ, রেলের ঠিকা পাইয়ে দেওয়ার নাম করে তিনি প্রায় এরসঙ্গেই ব্যবসা করত বলে জানা গিয়েছে।
বিশ্বরূপের আরও অভিযোগ করে বলেন, “সায়ন্তনের সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক ছিল। গত আড়াই বছর আগে টাকা দিয়েছিলাম। টেন্ডারও পাইনি। টাকা চাইতে গেলে উল্টে হুমকি দেওয়া হত। অভিযুক্ত আগে বিজেপি করেছে। পরে তৃণমূল করেছেন। পরে টালিগঞ্জের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারীর আপ্তসহায়ক হয়।”
এ ছাড়াও, বিভিন্ন নেতা-নেত্রীদের ছবি দেখিয়ে ভয় দেখাত বলেও দাবি করেন বর্ধমানের রেলের ঠিকাদার বিশ্বরূপ সাহা। দীর্ঘদিন টাকা চেয়ে না পাওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন বলে জানিয়েছেন তিনি। বর্ধমান থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। সোমবার বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারীর আপ্তসহায়ককে বর্ধমান আদালতে হাজির করায়। বিচারক সায়ন্তন সান্যালকে দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।
