শান্তিপুর থানা।ছবি: এই সময়
Published on
:
1 min read
কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার। গলায় ফাঁস লাগানো অবস্থায় ১৬ বছরের বেবি মাহাতোর দেহ উদ্ধার হয়েছে। শান্তিপুরের গুপ্তিপাড়া চর এলাকার ঘটনা। মঙ্গলবার বাড়ি থেকেই উদ্ধার হয় দেহ। স্থানীয় বাসিন্দারা জানান, পড়াশোন করত বেবি। মাঝেমধ্যে নাচের অনুষ্ঠানও করত। মঙ্গলবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
এলাকার বাসিন্দা সুব্রত মণ্ডল, সঞ্জয় দাসরা জানান, সোমবার রাতে তাঁদের নাচের দলের অনুষ্ঠান ছিল। মঙ্গলবার সকালে সুব্রতরা জানতে পারেন বেবির দেহ উদ্ধার হয়েছে।
এক নজরে
শান্তিপুরের গুপ্তিপাড়া চর এলাকায় বাড়ি থেকে ১৬ বছরের কিশোরী বেবি মাহাতোর ঝুলন্ত দেহ উদ্ধার।
সোমবার রাতে খাওয়াদাওয়া করে ঘুমিয়েছিলেন বেবি।
মঙ্গলবার সকালে মা ডাকতে গেলে সাড়া না পেয়ে দরজা ভেঙে ঝুলন্ত দেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা।
পরিবারের দাবি অনুযায়ী আগের রাত পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল; কেন এই আত্মহত্যা তা নিয়ে তীব্র ধোঁয়াশা তৈরি হয়েছে।
বেবির বাবা অজয় মাহাতো বলেন, ‘আলাদা করে নাচের কোনও অনুষ্ঠান করত না। আমাদের সংগঠনের অনুষ্ঠানে যেত। মেয়ে সোমবার রাতে খাওয়াদাওয়া করে রাতে ঘুমিয়েছে। তখনও সবই স্বাভাবিক ছিল। সকালে ওর মা ডাকতে গিয়ে দেখে সাড়া নেই। দরজা ভেঙে মা দেখে এই অবস্থা। কেন এ রকম করল জানি না।’