আজকাল ওয়েবডেস্ক: ঘাসফুলের মালিক কে? দুই শিবিরের টানাপোড়েনে মামলার জল শীর্ষ আদালতে পৌঁছেছে আগেই। সেপ্টেম্বর মাসেই সুপ্রিমকোর্ট যেমন এই মামলার ফয়সালা করার জন্য কমিশঙ্কে নির্দিষ্ট সময় জানিয়েছে, তেমনই নথি-হলফনামা জমা দএয়ার জন্য সময় বেঁঢে দেওয়া হয়েছিল দু'পক্ষকেই। সোমবার সুপ্রিম কোর্টে ওই মামলাতেই 'সময় আবেদন' ঋতব্রত শিবিরের।
সোমবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানির সময়, ঋতব্রত তৃণমূলের আইনজীবী জানান, পুজোর মধ্যে সমস্ত স্ট্যাম্প পেপার জোগাড় সম্ভব হয়নি। সেই কারণেই অতিরিক্ত সময় চাওয়া হয়। যদিও প্রাথমিকভাবে এই আবেদনের বিরোধিতা করে কালীঘাট শিবির। তবে আদালত দু'পক্ষকেই সময় দিয়েছে অতিরিক্ত। এই প্রসঙ্গে সাংসদ, আইনজীবী কল্যাণ ব্যানার্জি আজকাল ডট ইন-কে জানিয়েছেন, 'ওদের দশদিনের সময় দেওয়া হয়েছে অতিরিক্তি। ওরা হলফনামা জমা দিলে, তার প্রেক্ষিতে আমাদের বক্তব্য জানানোর, আরও দশদিন সময় দেওয়া হয়েছে।'
এর আগে, সংবাদমাধ্যমে, অতিরিক্ত দশদিন সময় দেওয়া নিয়ে ক্ষোভ জানিয়েছিলেন কল্যাণ। তবে এদিন আদালত ঋতব্রত শিবিরের দাবি মেনে, তাদের নথি হলফনামা জমা দএয়ার জন্য আরও দশদিন সময় দেওয়া হয়েছে, তার পরে, নিজেদের বক্তব্য জানানোর জন্য, কালীঘাট শিবির পাচ্ছে অতিরিক্ত আরও দশদিন। অর্থাৎ দুই শিবিরের কাছে সময় রইল আরও। অন্যদিকে, ৩০ তারিখে, কমিশন দুই শিবিরকে ডেকেছিল। তার আগেই দুই শিবরকে সাংগঠনিক স্তরে তাদের সমর্থকদের সংখ্যা জানানোর নির্দেশ ছিল। তবে আদালতে অতিরিক্ত সময় মেলার পর, ৩০ তারিখে জাতীয় নির্বাচন কমিশনে দু'পক্ষের শুনানির কী হবে? নজর সেদিকেও।
https://x.com/RitabrataBanerj/status/2114485816605151398
অন্যদিকে, সুপ্রিম শুনানির আগেই, কালীঘাট শিবিরের দিকে নিশানা করে বড় অভিযোগ তুলেছিলেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জি। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লেখেন, ' ২৫তারিখ সন্ধেবেলা একটি চার্টার্ড ফ্লাইটে কালীঘাটের হলফনামাগুলি দিল্লিতে পাঠানো হয়েছে। আমাদের অন্যান্য হলফনামাগুলি সড়কপথে দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে। নির্বাচন কমিশনে (ECI) জমা দেওয়ার উদ্দেশ্যে আমাদের কর্মীরা ২৪শে সকালবেলা নথিপত্র নিয়ে রওনা হয়েছিলেন।' তারপরেই অভিযোগ করেন, তাঁদের নথি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে। ঋতব্রত লেখেন, 'লড়াই জারি আছে—চার্টার্ড বিমান সংস্কৃতি বনাম তৃণমূল স্তরের দৃঢ় সংকল্পের লড়াই। সর্বক্ষেত্রে সুপরিকল্পিত লুটের যে অপচেষ্টা স্বৈরাচারীরা চালাচ্ছে, তাতে তারা সফল হবে না।'
https://www.youtube.com/watch?v=JwFdq_tA9cE
