হাওড়া স্টেশনে ভিড় কমাতে বড় পদক্ষেপ দক্ষিণ-পূর্ব রেলের। চারটি ট্রেনকে হাওড়া থেকে সরিয়ে শালিমার স্টেশনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল। সাঁতরাগাছি থেকে হাওড়ার মধ্যে ট্রেন ট্র্যাফিক কমিয়ে আনতেই এই পদক্ষেপ। রেল সূত্রের খবর, হাওড়া লাইন থেকে EMU অর্থাৎ লোকাল ট্রেন চলাচল মসৃণ করার কথা ভেবেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, হাওড়ার দিকে আসা লোকাল ট্রেনগুলি যাতে সহজে প্ল্যাটফর্ম পায়, বিশেষ করে ডাউন ট্রেনগুলির ক্ষেত্রে যাতে সমস্যা না হয় এবং সময়সূচি মেনে ট্রেন চলে তার জন্য এই পদক্ষেপ।
এখন ট্রেনের সংখ্যা বৃদ্ধির কারণে চাপ বেড়েছে হাওড়া ও সাঁতরাগাছি স্টেশনের উপর। অন্যদিকে শালিমার কোচিং ইয়ার্ডে জায়গা রয়েছে। ইতিমধ্যেই সাতটা ফুল-লেংথ পিট লাইন এবং তিনটি প্ল্যাটফর্ম লাইন রয়েছে। আরও ২টো প্ল্যাটফর্ম লাইন তৈরি হচ্ছে।
২২৮৫১/২২৮৫২ সাঁতরাগাছি-ম্যাঙ্গালোর সেন্ট্রাল এক্সপ্রেস:
২৯ অক্টোবর থেকে শালিমার থেকে ছাড়ছে ও পৌঁছচ্ছে ট্রেনটি
৩০ অক্টোবর থেকে শালিমার থেকে ছাড়ছে ও পৌঁছচ্ছে ট্রেনটি
২৫ অক্টোবর থেকে শালিমার থেকে ছাড়ছে ও পৌঁছচ্ছে ট্রেনটি
১২৮৮৩/১২৮৮৪ সাঁতরাগাছি-পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস:
এখন থেকে এই ট্রেন হাওড়া ঢুকবে না। সাঁতরাগাছি স্টেশন থেকেই ছাড়বে এবং ফিরতি যাত্রা এই স্টেশনেই শেষ হবে