কালবেলা · খেলাধুলা
সেরা কোচের পুরস্কার পেলেন লুইস দে লা ফুয়েন্তে
২৭/১০/২০২৬

২০২৬ সালের সেরা কোচ নির্বাচিত হয়েছেন স্পেন জাতীয় ফুটবল দলের কোচ লুইস দে লা ফুয়েন্তে। স্পেনের হয়ে বিশ্বকাপ জেতার স্বীকৃতি হিসেবে এ পুরস্কার পেলেন তিনি।
সেরা কোচের এই পুরস্কারে এবার মনোনীত হয়েছিলেন আর্সেনালের মিকেল আর্তেতা এবং বায়ার্ন মিউনিখের ভিনসেন্ট কোম্পানি-ও।
এর আগে, ২০২৬ সালের সেরা তরুণ ফুটবলার ‘মেন’স ইয়াং ট্যালেন্ট অব দ্য ইয়ার’ নির্বাচিত হন স্পেনের তরুণ ফুটবলার লামিন ইয়ামাল। বার্সেলোনার এই ফরোয়ার্ড নিজের প্রতিভা ও পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার পেয়েছেন। এবারের ব্যালন ডি’অর-এরও অন্যতম দাবিদার তিনি।
এর আগে, ব্যালন ডি’অর অনুষ্ঠানে পৌঁছান লামিন ইয়ামাল। হাজির হয়েছেন কিলিয়ান এমবাপ্পেও। স্ত্রীকে সঙ্গে নিয়ে পৌঁছেছেন হ্যারি কেইন-ও। তিনজনই এবার ব্যালন ডি’অরের বড় দাবিদার।
এ ছাড়া স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোকে সঙ্গে পৌঁছেছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী লিওনেল মেসি এবং মাইকেল ওলিসেও পৌঁছেছেন ফুটবলের সর্বোচ্চ পুরস্কারের এই অনুষ্ঠানে। সাবেক তারকাদের মধ্যে রোনালদো নাজারিও ও লুইস ফিগোকেও দেখা গেছে।
এবারের ব্যালন ব্যালন ডি’অর-এ মনোনয়ন পাওয়া ফুটবলারদের মধ্যে ইয়ামাল সবচেয়ে কম বয়সী, আর সবচেয়ে বেশি বয়সী মেসি।
মূল প্রতিবেদনে যান ↗