Published on
:
2 min read
দুর্গাপুজো, লক্ষ্মীপুজো শেষ তো কী হয়েছে, সামনেই যে কালীপুজো আসছে। তার আগে দীপাবলি। তারপর ভাইফোঁটা, মানে এখন পুরো উৎসবের মরশুম। দীপাবলি মানেই তো আলোর উৎসব। নতুন করে সূচনা, সুখ-সমৃদ্ধির কামনা। কালীপুজোর দিন আবার লক্ষ্মীপুজো করারও চল রয়েছে। যা আমাদের কাছে পরিচিত দীপান্বিতা লক্ষ্মীপুজো নামে। লোকবিশ্বাস, এই দিনে দেবী লক্ষ্মীর আরাধনা করলে পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে। এই বছর তা পড়েছে ৮ নভেম্বর। বাস্তুশাস্ত্র বলছে, তার আগে কিছু কাজ করলে পরিবারে শুভ প্রভাব পড়ে। সমৃদ্ধি লাভ করা যায়। কোন কোন বিষয় মাথায় রাখবেন?
বাড়ির প্রতিটি কোণ পরিষ্কার করুন
দীপাবলির আগে ঘরের উপর থেকে নীচ পর্যন্ত ভালো ভাবে পরিষ্কার করা জরুরি। অব্যবহৃত জিনিস সরিয়ে প্রতিটি ঘর পরিচ্ছন্ন রাখুন। প্রচলিত বাস্তু বিশ্বাস অনুযায়ী, পরিচ্ছন্ন বাড়িতে ইতিবাচক পরিবেশ বজায় থাকে।
উত্তর দিক পরিচ্ছন্ন রাখুন
বাস্তুশাস্ত্রে উত্তর দিককে সম্পদ ও সমৃদ্ধির দেবতা কুবেরের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। তাই বাড়ির এই অংশ পরিষ্কার ও গোছানো ও পরিপাটি করে রাখা ভালো।
উত্তর-পূর্ব দিকে পুজোর ব্যবস্থা করুন
বাড়ির উত্তর-পূর্ব দিকে পরিষ্কার জায়গায় উঁচু বেদির উপর লক্ষ্মী ও গণেশের মূর্তি স্থাপন করতে পারেন। পুজোর সময় কোন দিকে মুখ করে বসবেন, সে বিষয়েও বাস্তু নির্দেশিকা দেখে নিন।
মূল দরজায় রঙ্গোলি আঁকুন
বাড়ির প্রবেশপথ রঙিন রঙ্গোলি দিয়ে সাজিয়ে তুলুন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, সুন্দর ও পরিচ্ছন্ন প্রবেশপথ শুভ শক্তিকে স্বাগত জানানোর প্রতীক।
দরজায় তোরণ লাগান
আমপাতা ও গাঁদা ফুলের তোরণ দিয়ে মূল দরজা সাজাতে পারেন। ফুল বা পাতা শুকিয়ে গেলে তা বদলে দিন।
ঘরের অন্ধকার কোণে আলো জ্বালান
দীপাবলিতে বাড়ির বিভিন্ন অংশ প্রদীপ ও আলো দিয়ে সাজিয়ে তুলুন। তবে প্রদীপ এমন জায়গায় রাখুন, যেখানে আগুন লাগার ঝুঁকি নেই।
পুজোর স্থানে জলপূর্ণ কলস রাখুন
পুজো শুরুর আগে পরিষ্কার জলভর্তি কলস রাখার রীতি রয়েছে। পুজো শেষে সেই জল বাড়ির বিভিন্ন কোণে ছিটিয়ে দেওয়ার পরামর্শও দেওয়া হয়।
তুলসী বা মানিপ্ল্যান্ট রাখুন
বাড়ির পূর্ব অথবা উত্তর-পূর্ব দিকে সুস্থ তুলসী গাছ কিংবা মানিপ্ল্যান্ট রাখতে পারেন। গাছের শুকনো পাতা নিয়মিত সরিয়ে পরিচর্যা করুন।
FAQ
২০২৬ সালে দীপাবলি কবে পালিত হবে?
২০২৬ সালে ৮ নভেম্বর দীপাবলি পালিত হবে বলে উল্লেখ করা হয়েছে।
দীপাবলির আগে বাড়ির কোন দিক পরিষ্কার রাখা উচিত?
বাস্তুশাস্ত্র অনুযায়ী, বাড়ির উত্তর দিক পরিষ্কার, গোছানো ও পরিপাটি রাখা উচিত।
বাড়ির কোন দিকে লক্ষ্মী ও গণেশের মূর্তি স্থাপন করা যায়?
বাস্তু নির্দেশিকা অনুযায়ী, বাড়ির উত্তর-পূর্ব দিকে পরিষ্কার জায়গায় উঁচু বেদির উপর লক্ষ্মী ও গণেশের মূর্তি স্থাপন করতে পারেন।
দীপাবলিতে বাড়ির মূল দরজা কী ভাবে সাজাবেন?
মূল দরজায় রঙ্গোলি আঁকতে পারেন এবং আমপাতা ও গাঁদা ফুলের তোরণ লাগাতে পারেন।
দীপাবলির আগে বাড়িতে কোন গাছ রাখা শুভ বলে মনে করা হয়?
প্রচলিত বাস্তু বিশ্বাস অনুযায়ী, বাড়ির পূর্ব অথবা উত্তর-পূর্ব দিকে তুলসী বা মানিপ্ল্যান্ট রাখা যেতে পারে। গাছের নিয়মিত পরিচর্যা করাও জরুরি।
