আন্তর্জাতিক শেফস ডে উপলক্ষে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট এবং রিজেন্সি হসপিটালিটি ট্রেনিং ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে হোটেল প্রাঙ্গণে গত সোমবার বিকেলে ‘সেলিব্রেটিং ইন্টারন্যাশনাল শেফস ডে উইথ ফিউচার শেফস অ্যাট ঢাকা রিজেন্সি’ শীর্ষক একটি বিশেষ ইভেন্টের আয়োজন করা হয়। এতে ঢাকার বিভিন্ন স্বনামধন্য স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। অভিজ্ঞ শেফদের সরাসরি তত্ত্বাবধানে শিক্ষার্থীরা হাতে-কলমে বিভিন্ন রেসিপি তৈরির কৌশল শেখার পাশাপাশি পেশাদার রান্নার শিল্প, সৃজনশীলতা ও কৌশল সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে। বিজ্ঞপ্তি।
