আজ ২৬ অক্টোবর। ১৮৮১ সালের আজকের দিনে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টম্বস্টোনে আইনরক্ষক ওয়ায়াট আর্প, তার দুই ভাই ও বন্ধু ডক হলিডের সঙ্গে কাউবয় নামে পরিচিত একদল দুষ্কৃতকারীর বন্দুকযুদ্ধ হয়। লড়াইটি স্থায়ী হয়েছিল এক মিনিটেরও কম সময়। যুক্তরাষ্ট্রের পশ্চিম সীমান্ত অঞ্চলের ইতিহাসে ঘটনাটি আজও আলোচিত।
এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
১৫২৯: স্যার থমাস মোরে ইংল্যান্ডের লর্ড চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হন।
১৭৭৬: মার্কিন বিপ্লবে ফরাসি সমর্থন লাভের আশায় বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ফ্রান্সের উদ্দেশ্যে যাত্রা করেন।
১৮৬৩: ইংল্যান্ডে ফুটবল অ্যাসোসিয়েশন গঠন করা হয়।
১৮৮১: অ্যারিজোনার টুম্বস্টোনে বিখ্যাত ও কে কেরাল বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
১৯০৫: সুইডেন ও নরওয়ের মধ্যকার ইউনিয়ন বা জোটের আনুষ্ঠানিক বিলুপ্তি ঘটে।
১৯০৯: চীনের হারবিন রেলওয়ে স্টেশনে জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইতোরো হিরোবুমি এক কোরীয় জাতীয়তাবাদীর গুলিতে নিহত হন।
১৯৫০: মাদার তেরেসা কলকাতায় মিশনারিজ অব চ্যারিটি প্রতিষ্ঠা করেন।
১৯৫১: সাধারণ নির্বাচনে কনজারভেটিভ পার্টি জয়ী হওয়ায় উইনস্টন চার্চিল দ্বিতীয়বারের মতো ব্রিটেনের প্রধানমন্ত্রী হন।
১৯৯৪: জর্ডান ও ইসরায়েল দীর্ঘ ৪৬ বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে একটি ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষর করে।
জন্ম
১৮০০: হেলমুথ ফন মল্টকে, জার্মান সেনাপতি।
১৮৬৫: বেঞ্জামিন গুগেনহাইম, মার্কিন শিল্পপতি।
১৯০৬: প্রিমো কারনেরা, ইতালীয় মুষ্টিযোদ্ধা।
১৯৫৯: পল ফার্মার, মার্কিন চিকিৎসক ও নৃবিজ্ঞানী।
মৃত্যু
৯০০: আলফ্রেড দ্য গ্রেট, ইংল্যান্ডের রাজা।
১৯৫২: হ্যাটি ম্যাকড্যানিয়েল, অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী।
১৯৭৯: পার্ক চুং-হি, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট।
২০২১: ওয়াল্টার স্মিথ, স্কটিশ ফুটবল কোচ।
