নোয়াখালীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮
বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:০৩:৪২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মিছিলে ব্যবহৃত ব্যানার ও লাঠি জব্দ করা হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার একলাশপুর বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। সোমবার (২৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রাসেল (২৫), রাকিব (১৯), আব্দুল আলিম (১৯), মো. কামরুল ইসলাম (১৯), মো. জিহান (১৮), নিশান (১৮), মো. সিয়াম (১৮) ও জিসান (১৮)।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে একলাশপুর ইউনিয়নে ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করেন। মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরে অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি মো. শামসুজ্জামান।
