মস্কোতে আজ ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান ও কাতারের আমির হামাদ আল থানির সঙ্গে বৈঠক করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদারের প্রেক্ষিতে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
ইরানের পক্ষ থেকে বৈঠকে অংশ নেবেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আর কাতারের পক্ষ থেকে আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বৈঠকে যোগ দেবেন।
ক্রেমলিন জানিয়েছে, গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরাম জিইসিএফ’এর নেতাদের আতিথ্য দেওয়ার পর ইরান ও কাতারের নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রেসিডেন্ট পুতিন।
এদিকে, জিইসিফ’এর সভায় যোগ দিতে সোমবার রাতে মস্কোর উদ্দেশে তেহরান ছাড়েন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
