লক্ষ্মীপুরে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে জাকির হোসেন জুয়েল নামে এক যুবককে হত্যা করা হয়েছে। অভিযোগ রয়েছে তিনি এলাকায় ‘মাদক বিক্রির’ সঙ্গে জড়িত। আর মাদক বিক্রি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকা- ঘটে। গত রোববার রাতে দক্ষিণ হামছাদী ইউনিয়নের পূর্ব নন্দনপুর গ্রামে ডিপুটি বাড়ি এলাকার সুপারিবাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জুয়েল পূর্ব নন্দনপুর এলাকার তোফায়েল আহমেদের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকের ঘটনায় একাধিক মামলা রয়েছে। ওসি ওয়াহিদ পারভেজ বলেন, কিছুদিন আগে জুয়েল মাদক মামলায় জামিন পেয়েছিল। মাদক নিয়ে দ্বন্দ্বেই হত্যাকা-টি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।