বান্দরবানে মাহা ওয়াগোয়াই পোয়ে (প্রবারণা পুর্ণিমা) উপলক্ষে ফানুস উত্তোলন,পিঠা উৎসব আর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গত রবিবার(২৫ অক্টোবর) সন্ধ্যায় বান্দরবানের রাজার মাঠে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ সুচনা করেন।
এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু এমপি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি, জেলা প্রশাসক নাজনীন সুলতানাসহ প্রশাসনের বিভিন্ন উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে সংস্কৃতি মন্ত্রী বলেন, রংধনু জাতি গঠনে সবাইকে কাজ করতে হবে। বাংলাদেশে নানা জাতির বসবাস আর তাদের নানা ধরণের ভাষা রয়েছে মন্তব্য করে সংস্কৃতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীয় নির্দেশনায় আমরা রেইনবো নেশান অর্থাৎ রংধনু জাতি গঠনে সবাই মিলে কাজ করবো।
এসময় মন্ত্রী প্রবারণার এমন মনোমুগ্ধকর আয়োজন দেখে পার্বত্যবাসীর প্রতি ভালোবাসা প্রকাশ করে বলেন, আমাদের সকলে মিলে নিজ নিজ ঐতিহ্য আর সংস্কৃতি ঠিকিয়ে রাখতে হবে।
এসময় মন্ত্রী ও অতিথিরা বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন এবং ফানুস বাতি উত্তোলন, পিঠা উৎসবের শুভ সুচনা করেন।
