চাঁদাবাজির মামলায় রাজধানীর ৩০ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক জালাল মাতুব্বরকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মো. জিয়াউদ্দিন আহম্মেদ। তিনি জানান, চাঁদাবাজির একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে চাঁদাবাজির মামলায় আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন হোসেনকে গ্রেপ্তার করে ডিবি। নয়ন হোসেন ও জালাল মাতুব্বর আপন দুই ভাই।
ইতোমধ্যে নয়ন হোসেনের ছাত্রদলের পদ স্থগিত করা হয়েছে। জালাল মাতুব্বরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সম্প্রতি আদাবরে ২০ হাজার টাকার বিনিময়ে এক শিশুকে ধর্ষণের ঘটনা ধামাচাপা দেয়ার অভিযোগ রয়েছে জালাল মাতুব্বরের বিরুদ্ধে।
