বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাটের সদর উপজেলার চুলকাটি বাজার খুলনা-মোংলা মহাসড়কের চুলকাটি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ১ জন গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তি বাগেরহাট সদর উপজেলার নওয়াপাড়া গ্রামের নওয়াব আলীর পুত্র বিল্লাল শেখ(৪০)। গতকাল রোবরার বেলা সাড়ে ১২ দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ইজিবাইকটি ফয়লা থেকে চুলকাটি নামক স্থানে এলে বেপরোয়া গতিতে ছুটে আসা মোংলাগামী বাস একটি ব্যাটারি চালিত ইজিবাইক কে সজোরে ধাক্কা দেয়। এতে যাত্রীবিহীন ইজিবাইকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হয় । আহতকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে জরুরী বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বাসটি ফয়লা বাজার থেকে সাধারণ জনতা আটক করে। পরে বাসটি কাটাখালী হাইওয়ে থানা পুলিশ জব্দ করে এবং ইজিবাইকটি পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনাটি আইনি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।
