সিরাজগঞ্জের শাহজাদপুরে রবি মৌসুমে সরিষা আবাদ বৃদ্ধির লক্ষ্যে ১৫ হাজার ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন ইউএনও সাবরিনা শারমিন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। এতে কৃষকপ্রতি ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। উপজেলা কৃষি বিভাগ জানায়, উৎপাদন খরচ কমাতে এবং উন্নত কৃষিপ্রযুক্তিতে উৎসাহিত করতে মাঠপর্যায়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। ফ্রিতে এসব উপকরণ পেয়ে খুশি স্থানীয় কৃষকেরা।
Rupali Bangladesh · সাধারণ
বীজ-সার বিতরণ
11/12/2026
এই উৎস থেকে শুধু সংক্ষিপ্ত অংশ পাওয়া গেছে। পূর্ণ প্রতিবেদনটি মূল সাইটে পড়ুন।
মূল প্রতিবেদনে যান ↗