জাতীয় হিফযুল কোরআন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে চট্টগ্রামের বাঁশখালীর বাহরুল উলুম মাদরাসা। প্রতিযোগিতায় অংশ নিয়ে মাদরাসাটির তিন শিক্ষার্থী পুরস্কার ও ইয়েস কার্ড অর্জন করেছে। এ ছাড়া অংশগ্রহণকারী অন্য ১০ শিক্ষার্থীও সনদ পেয়েছে।
মঙ্গলবার (২৭অক্টোবর) কালিপুর হলি কুরআন মাদরাসায় হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশন, বাঁশখালী শাখার উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বাহরুল উলুম মাদরাসার ১৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে তিনজন পুরস্কার ও ইয়েস কার্ড অর্জন করে নিজেদের মেধার স্বাক্ষর রাখে।
শিক্ষার্থীদের এ সাফল্যে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য এবং পবিত্র কোরআনের খেদমতে নিজেদের নিয়োজিত রাখার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
এ বিষয়ে মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মনির উল্লাহ রব্বানী বলেন, “জাতীয় হিফযুল কোরআন প্রতিযোগিতায় আমাদের শিক্ষার্থীদের এ সাফল্যে আমরা আনন্দিত এবং মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ। শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে এ অর্জন সম্ভব হয়েছে। আমরা চাই, আমাদের শিক্ষার্থীরা পবিত্র কোরআন হিফজ করার পাশাপাশি এর শিক্ষা ও আদর্শ নিজেদের জীবনে ধারণ করুক। শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলা আরও সুন্দর ও সফল হোক। এ জন্য তিনি সবার কাছে শিক্ষার্থীদের জন্য দোয়া কামনা করেন।”
মাদরাসা কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, এ অর্জন শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করবে এবং পবিত্র কোরআনের শিক্ষা ও আদর্শে নিজেদের সমৃদ্ধ করতে উৎসাহ জোগাবে।
এই বাংল/এমএস
