উলিপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে ট্রেনে কাটা পড়ে বছিরন বেওয়া (৬৬) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার তবকপুর ইউনিয়নের মন্ডলপাড়া এলাকায়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উলিপুর থেকে বেলা সাড়ে ১১টার দিকে রমনাগামী (চিলমারী) রমনা কমিউটার ট্রেন যাচ্ছিল। এ সময় ট্রেন তবকপুর ইউনিয়নের মন্ডলপাড়া এলাকায় পৌছালে ওই এলাকার নছির উদ্দিনের স্ত্রী বছিরন বেওয়া রেল লাইন অতিক্রম করার সময় কাটা পড়েন। ঘটনাস্থলে ট্রেনের নিচে পড়ে তাঁর একটি হাত ও একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় মাথায় গুরুত্বর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত বছিরন বেওয়া সাত সন্তানের জননী বলে জানা গেছে।
লালমনিরহাট রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হায়দার আলী বলেন, ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, যেহেতু ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে তাই বিষয়টি রেলওয়ে পুলিশ দেখবে। ইতিমধ্যে তাদের খবর দেয়া হয়েছে।
এই বিভাগের আরো খবর






