বিকাশ’র মাধ্যমে ইউটিলিটি বিল পরিশোধ করে ১৫ জন গ্রাহক জিতে নিয়েছেন ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি। অক্টোবর মাসের প্রথমার্ধজুড়ে (১ থেকে ১৫ অক্টোবর) চলা এই ক্যাম্পেইনে বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট ও টিভির প্রতিদিনের সর্বোচ্চ অঙ্কের বিল পরিশোধকারী গ্রাহকরা জিতে নিয়েছেন এই পুরস্কার।
এছাড়া, ক্যাম্পেইন চলাকালে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রতি মিনিটে বিকাশ-এ প্রথম ইউটিলিটি বিল প্রদানকারী ৪৮০ জন পেয়েছেন ক্যাশব্যাক।
সম্প্রতি বিকাশ-এর প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে স্মার্ট টিভি বিজয়ীদের হাতে পুরস্কারের কুপনগুলো তুলে দেওয়া হয়।
একইভাবে, আগামী ১ নভেম্বর থেকে আবারও শুরু হবে এই বিশেষ ক্যাম্পেইন। ১৫ নভেম্বর পর্যন্ত বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট ও টিভির সর্বোচ্চ বিল পেমেন্ট করে প্রতিদিন একজন জিতে নিতে পারেন স্মার্ট টিভি।
এছাড়া, ক্যাম্পেইন চলাকালীন সময়ে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রতি মিনিটে প্রথম ইউটিলিটি বিল (বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট ও টিভি) প্রদানকারী মোট ৪৮০ জন বিকাশ-এ বিল পেমেন্ট করে পেতে পারেন ৫০ শতাংশ, সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।
এ মুহূর্তে বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট, টেলিফোন, টিভি, শিক্ষাপ্রতিষ্ঠান, ক্রেডিট কার্ড, সরকারি ফি ইত্যাদিসহ প্রায় সব ধরনের ইউটিলিটি বিলই পরিশোধ করা যাচ্ছে বিকাশে। গ্রাহক চাইলে বিল প্রদানের পর পরিবেশবান্ধব ডিজিটাল রিসিটও ডাউনলোড করে সংরক্ষণ করতে পারেন।
