দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৬, ০৬:৫১ পিএম
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নতুন কমিটি গঠন নিয়ে দলীয় নেতা-কর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। নেতৃত্বে সুপার ফাইভে আলোচনায় এসেছে যুবদল নেতা ও মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য এ এইচ সৌরভের নাম। ছাত্রদলের রাজনীতি থেকে উঠে আসা এই নেতা দীর্ঘদিন ধরে দলীয় কর্মসূচি ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। আসন্ন কমিটিতে তার অবস্থান কী হবে, তা নিয়ে মহানগর যুবদলের নেতাকর্মীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
আসন্ন ২৭ অক্টোবর সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে সংগঠনটির সকল স্তরের নেতাকর্মী ও বাংলাদেশের সকল পর্যায়ে নেতাকর্মীর ও সাধারণ জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন সৌরভ।
দলীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির বিভিন্ন আন্দোলন ও কর্মসূচিতে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করেন সৌরভ। হরতাল, অবরোধসহ দলীয় কর্মসূচি বাস্তবায়নে রাজপথে ছিলেন তিনি। এসময় একাধিকবার হামলা ও মামলার শিকার হওয়ার কথাও জানিয়েছেন তার ঘনিষ্ঠরা।
ছাত্রদলের রাজনীতিতে যুক্ত থাকাকালে মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এ এইচ সৌরভ। ওই সময় দলীয় কর্মসূচি সংগঠিত করা, নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা এবং আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়ার মধ্য দিয়ে সাংগঠনিক অভিজ্ঞতা অর্জন করেন তিনি।
দলীয় কর্মসূচিতে সামনের সারিতে থাকার কারণে ছাত্রদলের রাজনীতিতে তার পরিচিতি তৈরি হয়। বিশেষ করে সরকারবিরোধী আন্দোলনের সময় হরতাল ও অবরোধের মতো কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ তার রাজনৈতিক পথচলার গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বাড়ে। একই সঙ্গে দলীয় নেতা-কর্মীদের কর্মকাণ্ড নিয়ে নানা অভিযোগও সামনে আসে।
সৌরভের অনুসারীদের দাবি, দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি দলীয় কর্মসূচিতে সক্রিয় থাকলেও ৫ আগস্টের পর তার বিরুদ্ধে কোনো অভিযোগ সামনে আসেনি। আন্দোলন-সংগ্রামে ভূমিকা এবং ব্যক্তিগত ভাবমূর্তি তাকে আসন্ন মহানগর যুবদলের কমিটিতে আলোচনায় রেখেছে।
আসন্ন কমিটি ঘিরে মহানগর যুবদলের নেতা-কর্মীদের মধ্যে প্রত্যাশা বাড়ছে। দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা নেতাদের মূল্যায়ন এবং সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আনার বিষয়টি এখন আলোচনার কেন্দ্রে। এ অবস্থায় এ এইচ সৌরভের নামও সম্ভাব্য নেতৃত্বের আলোচনায় রয়েছে।
