কালবেলা · সাধারণ
রাজশাহীতে পদ্মার তীরে মিলল ২ কেজি হেরোইন
২৭/১০/২০২৬

রাজশাহীতে পদ্মা নদীর তীর থেকে ২ কেজি হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত দেড়টার দিকে গোদাগাড়ী উপজেলার মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় টনি মেম্বারের ঘাটের পাশে নদীর তীরবর্তী ঝোঁপের কাছ থেকে এসব মাদক উদ্ধার করা হয়।
এসআরবি-৫-এর মিডিয়া সেল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের সদর কোম্পানির একটি অপারেশন দল সেখানে অভিযান চালায়। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও হেরোইনের কোনো মালিককে পাওয়া যায়নি। এ কারণে পরিত্যক্ত অবস্থায় জব্দ তালিকার মাধ্যমে হেরোইনগুলো জব্দ করা হয়।
উদ্ধার করা হেরোইন পরবর্তী সময়ে গোদাগাড়ী থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে কাউকে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি।
হেরোইনের মালিকানা শনাক্তে অনুসন্ধান ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি-৫।
মূল প্রতিবেদনে যান ↗