দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বরাবরের মতোই তার ফ্যাশন সেন্স ও গ্ল্যামার দিয়ে ভক্তদের মুগ্ধ করে চলেছেন। বয়সকে জয় করে চিরযৌবনা এই অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন কিছু ছবি শেয়ার করতেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে।
সম্প্রতি এক রাজকীয় ফটোশুটে অংশ নিয়েছিলেন জয়া। সেখানে তাকে দেখা গেছে গোলাপি আভার একটি চমৎকার স্যাটিনের পোশাকে। পোশাকের মসৃণ ফেব্রিক আর হালকা গোলাপি রঙের ছোঁয়া যেন জয়ার রূপকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।
ছবিগুলোর সঙ্গে দেওয়া ক্যাপশনে জয়া লিখেছেন, ‘প্রেমে পড়া বারণ।’ ছবির অন্যতম আকর্ষণ ছিল তার খোলা চুলের ঢেউ। কাঁধ বেয়ে নেমে আসা সেই ওয়েভি হেয়ারস্টাইল আর সাথে তার মায়াবী অভিব্যক্তি ভক্তদের হৃদয় কেড়ে নিয়েছে। ভারী কোনো মেকআপ ছাড়াই, একদম মিনিমাল ও ক্লাসি লুকে জয়া প্রমাণ করলেন যে ‘সিম্পলিসিটি’-ই আসল সৌন্দর্য। ক্যামেরার লেন্সে তার প্রতিটি পোজ ছিল আত্মবিশ্বাসে ভরপুর।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো পোস্ট করার পর থেকেই মন্তব্যের বন্যা বয়ে যাচ্ছে। ভক্তরা তার এই লুকে ‘রূপকথার রাজকন্যা’ বা ‘এভারগ্রিন বিউটি’ বলে আখ্যা দিচ্ছেন। অনেকে আবার মন্তব্য করেছেন, জয়ার বয়স যেন প্রতি বছর উল্টো দিকে হাঁটে!
অভিনয়ের পাশাপাশি ফ্যাশন আইকন হিসেবে জয়া আহসান সবসময়ই অনন্য। এই নতুন ফটোশুটটি আবারও প্রমাণ করল কেন তিনি দুই বাংলার দর্শকের হৃদয়ে এতটা বিশেষ স্থানজুড়ে আছেন।
