তারাকান্দায় কাকনী ইউনিয়ন পরিষদ
নির্বাচন সামনে রেখে প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
- আপডেট সময় : ০২:২৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ইউনিয়ন পরিষদ( ইউপি) নির্বাচনের দিনক্ষণ ও তফসিল ঘোষণা না হলেও ইউপি চেয়ারম্যান পদে নতুন মুখ প্রার্থীরা প্রচার প্রচার শুরু করেছে। উপজেলার দশ ইউনিয়নের গ্রামেগঞ্জে ঈদের শুভেচ্ছা জানিয়ে রঙ্গিন পোস্টার ব্যানারে আগাম নির্বাচনী প্রচার-প্রচারণর আগাম বার্তা ছড়িয়ে দিয়েছি। আবার কোন কোন নতুন মুখ প্রার্থীরা ইউনিয়নের খানা খন্দে ভরা সড়কে নিজস্ব অর্থে আদলা ইট, শুরকী বালু দিয়ে সংস্কার করে মানুষের যাতায়াতের সুবিধা করে দিচ্ছেএবংসামাজিক বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়ে নির্বাচনী প্রচার প্রচারণা ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আভাস দিচ্ছে এবং পাড়ায় মহল্লা গ্রামে গ্রামে উঠান বৈঠক , সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তাদের নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীগণ তাদের নির্বাচনে অঙ্গীকার গুলি জনসমাবেশে ও উঠান বৈঠকে প্রকাশ করে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। উপজেলার কাকনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, আবু হানিফ সওদাগর,সাবেক দুই বারের নির্বাচিত সফল চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকারের পুত্র কামরুজ্জামান সরকার রিয়াদ,সাবেক চেয়রমেন আঃ মজিদ খানের নাতিন সাইদুর রহমান খান বাবু, মোঃ সোহেল রানা স্বপন মন্ডল ,অলিউল্লাহ,ও আজিজুল হকএবং তিন তিন বারের নির্বাচিত সাবেক জননন্দিতা চেয়ারম্যান মরহুম ডাঃ আব্দুল মজিদের পুত্র ডাঃ আব্দুল বারেক।
