প্রকাশ: ২২:৩৩, সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ |
MR Rahel অনলাইন ভার্সন
মৌলভীবাজার২৪ ডেস্ক: মহান মুক্তিযুদ্ধের সাহসী সৈনিক, সংগঠক এবং মৌলভীবাজার সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ আনছার আলী আর নেই।
আজ সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৪টা ৩০ মিনিটে সিলেটে নুরজাহান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বীর মুক্তিযোদ্ধা শেখ আনছার আলী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দেশের টানে সম্মুখ সমরে বীরত্বের সঙ্গে অংশগ্রহণ করেছিলেন এবং একজন দক্ষ সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, মৌলভীবাজার সদর উপজেলা কমান্ডের কমান্ডারের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে পালন করেন।
মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী কাল মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ২:৩০ মিনিটে তাঁর নিজ বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার জগদ্বল কবিরাজী গ্রাম প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
