‘ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৬’ গ্রহণ করলেন বর্ষীয়ান চলচ্চিত্র সাংবাদিক মাহমুদা চৌধুরী এবং পরিচালক মেজবাউর রহমান সুমন।
এ পুরস্কার প্রবর্তন করেন প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন। আজ চ্যানেল আই প্রাঙ্গণে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে মাহমুদা চৌধুরী ও মেজবাউর রহমান সুমনের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
কেকা ফেরদৌসীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক আবদুর রহমান।
অনুষ্ঠানে আরো ছিলেন চলচ্চিত্র পরিচালক মতিন রহমান, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, প্রযোজক হাবিবুর রহমান খান, অভিনেতা ও নির্মাতা আফসানা মিমি, পরিচালক হাবিবুল ইসলাম হাবিব, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান, বাচসাসের সাবেক সভাপতি রাজু আলীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের চেয়ারম্যান সাইয়িদ শাহজাদা আল কারিম প্রমুখ।
