রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। রোববার রাতে বঙ্গভবনে এ সাক্ষাতে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
রোববার (২৫ অক্টোবর) রাতে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
জানা গেছে, সাক্ষাতে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ও সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গ গুরুত্ব পায়।
সাক্ষাৎ শেষে আলাল জানান, তিনি রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন। সেখানে ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। তিনি আরও জানান, দলীয় কার্যক্রমে অংশ নিতে তিনি ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হয়েছেন।
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া এ আসনে উপনির্বাচন হচ্ছে। ফলে আসনটিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আগ্রহ রয়েছে। এ উপনির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক তৎপরতা চলছে।
এ আসনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন। জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে ভোট গ্রহণের কথা রয়েছে।
বিআলো/শিলি