প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ বিদায়ী কর্মকর্তার ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য, সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনা করেন। পাশাপাশি কর্মক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা, দায়িত্বশীলতা ও পেশাদারত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
বিদায়ী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন। বদলির কারণে কর্মস্থল পরিবর্তন হলেও সহকর্মীদের সঙ্গে তাঁর গড়ে ওঠা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও কাজের স্মৃতি অটুট থাকবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে পঞ্চগড় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
The post পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারের বিদায় সংবর্ধনা appeared first on ভোরের চেতনা.
