যুক্তরাষ্ট্রের অতীতের নির্বাচন কিংবা আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ভোট জালিয়াতির তথ্য দিয়ে দায়ীদের গ্রেপ্তার ও দোষী সাব্যস্ত করতে সহায়তা করলে ১০ লাখ ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আনাদোলুর।
বিজ্ঞাপন
সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ ঘোষণা দেন।
তিনি লেখেন, ‘অতীতের নির্বাচন কিংবা আসন্ন ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ভোট জালিয়াতির তথ্য যাঁরা দেবেন, জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দোষী সাব্যস্ত করা হলে তাদের ১০ লাখ ডলার দেওয়া হবে।’
আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবারের নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকবে, তা নির্ধারণ করবেন ভোটাররা।
নির্বাচনের স্বচ্ছতা ও ভোটের নির্ভরযোগ্যতা নিয়ে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিতর্কের মধ্যে ট্রাম্পের এ ঘোষণা সামনে এল। তবে পুরস্কার দেওয়ার ঘোষণার আওতায় কী ধরনের তথ্য গ্রহণ করা হবে এবং অর্থ প্রদানের প্রক্রিয়া কী হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
