প্রতাপশালী মোগল সম্রাট আকবর মাত্র ১৪ বছর বয়সে ১৫৫৬ খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন। ১৫৪২ সালের ১৫ অক্টোবর তার জন্ম। একজন বিজয়ী বীর, প্রশাসক ও শিল্প-সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবে কৃতিত্বপূর্ণ কাজের জন্য আকবর পৃথিবীর বিখ্যাত শাসকদের মধ্যে বিশেষ স্থান অধিকার করে আছেন। মনসবদারি পদ্ধতি প্রবর্তনের মাধ্যমে সামরিক বাহিনীকে পুনর্গঠিত করেন সম্রাট আকবর। বাংলা সনের প্রবর্তকও তিনি। তবে আকবরের দ্বীন-ই-ইলাহী মুসলমানদের বিক্ষুব্ধ করে তুলেছিল। ১৬০৫ সালের ২৭ অক্টোবর আগ্রায় প্রয়াত হন এই শাসক।
