আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দেশের সব তফশিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। গতকাল বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত পৃথক দুটি সার্কুলার জারি করা হয়েছে।
সার্কুলারে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৭ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের আলোকে সরকার ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ কারণে ওইদিন বাংলাদেশে কার্যরত সব তফশিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
