লোকসানে ডুবে পড়া পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান মিরাকল ইন্ডাস্ট্রিজ সদ্যবিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই-জুন) ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার ঘোষণা করেছে।
আজ সোমবার (২৬ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, মিরাকল ইন্ডাস্ট্রিজের ২০২৫-২৬ অর্থবছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে তিন টাকা ১২ পয়সা। ওই অর্থবছরে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ৪৯ পয়সা। গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২০ টাকা দুই পয়সা।
আলোচ্য বিষয়গুলো শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৪ ডিসেম্বর বেলা ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
এজন্য শেয়ারহোল্ডার নির্বাচনের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ নভেম্বর।
