জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন উইং জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মো. মাহিন সরকারকে আহ্বায়ক, জোবাইরুল হাসান আরিফকে সদস্যসচিব এবং মহিউদ্দিন রনিকে মুখ্য সংগঠক করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) রাতে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে কমিটির নেতৃবৃন্দের নাম প্রকাশ করা হয়।
২৪ অক্টোবর এনসিপির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে এই আংশিক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে।
আরএআর/এমএন
