অতৃপ্ত ভালোবাসা
আজ সকালের সূর্য ছিলো খুব সুন্দর
মনে হয়েছিল আজ স্বপ্নটা মোর হবে পুরন।
ভেবেছিলাম আসবে তুমি আমারই পাশে।
তাই চেয়েছিলাম সারাক্ষণ তোমার পথ পানে।
একা বসে গুনেছি প্রতিটি সেকেন্ড, মিনিট প্রতিক্ষণ
এভাবেই কেটে গেছে দিনের কিছুটা সময়
তাও মনে হয়েছিল আমার আসবে তুমি
দুচোখ ভরে দেখবো তোমায়, জ্বালবো প্রেমের আলো
মনে হয়েছিল এই বুঝি বাজলো মোবাইলটা
ভাবতে ভাবতেই কেটে গেলো পুরো দিনটা।
দেখতে দেখতে ডুবে গেলো সেই সূর্য
আধারে ডুবে গেলো আশায় বাধা সেই স্বপ্নের ঘর।
জানি আগামী কাল আবার উঠবে নতুন সূর্য
কিন্তু তোমাকে দেখার আশাটা পূরণ হলোনা
কেটে যাবে দিনের পর দিন
শুধু পরে রবে সেই অতৃপ্ত ভালোবাসা।
লেখক: জুলফিকার হাসান জুমন
