কুড়িগ্রামের উলিপুরে আমন ধান কাটা মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। এবারে প্রাকৃতিক দুর্যোগ না থাকায় আমনের ফলনে খুশি চাষিরা।
তবে গত বছর বৃষ্টির পানির অভাবে সেচ দিয়ে আমন চাষ করায় অনেক ব্যয় করতে হয়েছিল আমন চাষিদের। এবারের আমন মৌসুমে যথা সময়ে বৃষ্টির পানিতে আমন চাষ সম্পন্ন করতে পেরে অনেক খুশি চাষিরা। ফলে এবারে ফলন অনেক ভালো হয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে ঢাকা প্রতিদিনকে জানায়, উপজেলায় ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় চলতি মৌসুমে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২৪ হাজার ৪শত ১০ হেক্টর জমি। আমনের ফলন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ২৩ হাজার ৫শত ১৫ মেট্রিক টন। এবারে আমনের বীজতলার লক্ষ্যমাত্রা ছিল ১শত ২৫ হেক্টর। যা অর্জিত হয়েছে ১৬শত ৩০ হেক্টর।
সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, আমনের উৎসবে মেতে উঠেছে উপজেলার সকল চাষিরা। ধান কাটা মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন তারা। এবারে প্রাকৃতিক দুর্যোগ না থাকায় ফলন ভালো হওয়ায় খুশি তারা। ভালো ফলনের পাশাপাশি বাজারদর ভালো থাকলে অনেক লাভবান হওয়া যাবে।
উপজেলার পৌরসভার নারিকেলবাড়ি এলাকার কৃষক নুনকু মিয়া ঢাকা প্রতিদিনকে বলেন, এবারে প্রায় ১০ বিঘা (৬৬ শতক) জমিতে আমনের চাষ করেছেন। এবারে আমন মৌসুমে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টির পানি থাকায় ফলন অনেক ভালো হয়েছে। বাজারদর ভালো থাকলে কিছুটা হলেও খরচের থেকে বেশি টাকা পাওয়া যাবে।
উপজেলার বিভিন্ন এলাকার আমন চাষি নজরুল ইসলাম (৫৮),লিংকন (৩৮) ও রফিকুল ইসলাম (৪৯) সহ আরও অনেক কৃষক ঢাকা প্রতিদিনকে জানান, যথা সময়ে বৃষ্টির পানি থাকায় আমনের ফলন অনেক ভালো হয়েছে। এবারে সার ও কীটনাশক বেশি দামে কিনে জমিতে প্রয়োগ করায় খরচ বেশি হয়েছে। ধানের বাজারদর ভালো থাকলে খরচ উঠে আসবে বলে জানান তারা।
উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ শহিদুল ইসলাম ঢাকা প্রতিদিনকে জানান, এবারে উপজেলায় আমন চাষের লক্ষ্যমাত্রা ছিল ২৪ হাজার ৪শত ১০ হেক্টর জমি। যা অর্জিত হয়েছে। এছাড়া আমন ফলনের উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ২৩ হাজার ৫শত ১৫ মেট্রিক টন। ভালো ফলন হওয়ায় অর্জিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া এবারে মৌসুমের শুরু থেকেই বৃষ্টিপাত হওয়ায় এবং প্রাকৃতিক দুর্যোগ না থাকায় উঁচু নিচু এলাকার আমনের ফলন অনেক ভালো হয়েছে।
Daftar slot online nggak main-main dalam menyediakan pilihan permainan. Ada ratusan slot dengan tema yang beragam. Dari yang klasik sampe yang paling modern, semuanya ada!
