রোববার সকাল ৮টা। ৪৫ বছর বয়সী সালমা (ছদ্মনাম) চায়ের কাপ হাতে বললেন, ‘এআই আমার জন্য নয়, ওসব কম বয়েসীদের কাজ।’ কিন্তু সত্যি বলতে, এআই শেখা সাইকেল চালানো শেখার মতো। একবার শুরু করলেই হয়। কোনো বয়স লাগে না।
চলুন, সাত দিনের ছোট একটা চ্যালেঞ্জ নিই
১. রোববার: একটা সহজ প্রশ্ন করুন, যেমন ‘আজ রান্নায় কী করব?’
২. সোমবার: একটা ই–মেইল বা আবেদনের খসড়া লিখিয়ে নিন।
৩. মঙ্গলবার: কঠিন কোনো বিষয় ‘দশ বছরের শিশুর মতো করে’ বোঝাতে বলুন।
৪. বুধবার: এআইয়ের দেওয়া একটা তথ্য অন্য উৎসের সঙ্গে মিলিয়ে দেখুন।
৫. বৃহস্পতিবার: আগের প্রশ্ন আরও পরিষ্কার করে আবার লিখুন।
৬. শুক্রবার: অ্যাপের গোপনীয়তা সেটিংস দেখে নিন।
৭. শনিবার: কী শিখলেন, নিজের ভাষায় লিখে রাখুন।
প্রতিদিনের কাজটা হবে মাত্র দশ মিনিটের। এতে বাড়তি কোনো খরচ বা বিশেষ জ্ঞান লাগবে না, শুধু একটা স্মার্টফোন আর কৌতূহল হলেই চলবে।
বিশেষ সতর্কতা
পুরো সপ্তাহে এই কাজে কোথাও ব্যক্তিগত পরিচয়, পাসওয়ার্ড বা ব্যাংকের/কার্ডের তথ্য কখনো লিখবেন না। মনে রাখবেন, ভুল করাটা এই শেখার অংশ; কেউ আপনাকে নম্বর দিচ্ছে না। প্রতিদিন মাত্র দশ মিনিট দিলেই সপ্তাহ শেষে আপনার আড়ষ্টতা অনেকটাই কেটে যাবে।
এআই শেখা কঠিন কিছু নয়। আজ সাহস করে শুরু করলে সাত দিনেই আপনি ফলাফলটা দেখতে পারবেন। তাহলে চলুন, শুরু করা যাক!
l লেখক: টেক ব্লগার ও কনটেন্ট ক্রিয়েটর
