পররাষ্ট্র মন্ত্রণালয়ের পুরোনো ভবনের দ্বিতীয় তলায় ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) লাউঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।
সোমবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে পাঁচতলা ভবনটির দ্বিতীয় তলায় সাংবাদিকদের বসার কক্ষে এ আগুন লাগে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা তালহা বিন জসিম।
তিনি জানান, ভবনের দ্বিতীয় তলায় ডিক্যাবের লাউঞ্জে থাকা বইপত্রে আগুন লাগে। খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নেয়। তবে ইউনিট দুটি পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার প্রকৃত কারণ ও উৎস জানতে তদন্ত করা হচ্ছে।
The post পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন appeared first on ভোরের চেতনা.
