আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী আইডেক্স ২০২৭ এবং অষ্টম নৌ-প্রতিরক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা প্রদর্শনী ন্যাভডেক্স ২০২৭-এ অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।
সোমবার (২৬ অক্টোবর) ঢাকায় অবস্থিত ইউএই দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউএইর উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী এবং দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রদর্শনী দুটিতে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।
আগামী ২৫ থেকে ২৯ জানুয়ারি আবুধাবির আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (এডিএনইসি) প্রদর্শনী দুটি অনুষ্ঠিত হবে।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইডেক্স ও ন্যাভডেক্স আন্তর্জাতিক প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ আয়োজন। এতে স্থল, নৌ ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থার সর্বশেষ প্রযুক্তি, উদ্ভাবন ও অগ্রগতি তুলে ধরা হবে।
প্রদর্শনী দুটিতে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা প্রতিষ্ঠানের পাশাপাশি সংশ্লিষ্ট শিল্পের বিশেষজ্ঞরা অংশ নেবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতি আয়োজন দুটিকে আরও সমৃদ্ধ করবে এবং এগুলোর সাফল্যে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন শেখ হামদান।
এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা ও গভীর সম্মানও জানিয়েছেন তিনি।
