নিজস্ব ছবি এই সময়
Published on
:
1 min read
মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও নাবালিকার বিয়ের আয়োজন। খবর পেয়ে বিয়ে রুখল পুলিশ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘি এলাকায়। এ দিন দুপুরে সাগরদিঘিতে বিয়ের আসর থেকে উদ্ধার করা হয় দশম শ্রেণির এক ছাত্রীকে। এই ঘটনায় পাত্র ও নাবালিকার মা-সহ মোট ছয়জনকে আটক করেছে সাগরদিঘি থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে একটি সাউন্ড বক্সও। পুলিশ ওই নাবালিকাকে উদ্ধার করে হোমে পাঠানোর ব্যবস্থা করেছে।পাত্রী নাবালিকা জেনেও বশির শেখ নামে এক যুবক বিয়ে করতে আসার কথা স্বীকার করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
