ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সঙ্গে বৈঠক করেছেন দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ি।
বৈঠকে ইরানের সার্বিক অধিকার ও জাতীয় স্বার্থ সুরক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন মোজতবা খামেনি। তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটাতে হলে ইরানের অধিকার ও স্বার্থ সুনির্দিষ্টভাবে নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দীর্ঘদিনের ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ এমন অনিশ্চিত অবস্থার অবসান ঘটিয়ে দেশকে বর্তমান পরিস্থিতি থেকে বের করে আনার জোর আহ্বান জানান তিনি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মঙ্গলবার এই বৈঠকের তথ্য নিশ্চিত করে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। তবে উক্ত বৈঠকটি ঠিক কোন সময়ে অনুষ্ঠিত হয়েছে, সে বিষয়ে প্রতিবেদনে সুনির্দিষ্ট কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
জেএইচআর
