মো. জয়নাল আবেদীন, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাই উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলনকক্ষ ‘কিন্নরী’তে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকদ্রব্যের অপব্যবহার ও চোরাচালান প্রতিরোধ, বাজার ব্যবস্থাপনা, যানজট নিরসন এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় কাপ্তাই উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখা, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তর ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি গুরুত্বপূর্ণ বাজারগুলোতে সুষ্ঠু ব্যবস্থাপনা বজায় রাখা, সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা, যানজট নিরসন এবং জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা দূর করার বিষয়েও আলোচনা করা হয়।
মাসিক সমন্বয় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের চলমান কার্যক্রম, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি, প্রশাসনিক কার্যক্রমে বিদ্যমান সমস্যা এবং জনগণের কাছে সরকারি সেবা আরও সহজ ও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা হয়। এ সময় বিভিন্ন দপ্তরের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং উত্থাপিত সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্ট সরকারি দপ্তর, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও অন্যান্য অংশীজনকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এনামুল হক হাজারী, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ শেখ মাহমুদুল হাসান রুবেল, চন্দ্রঘোনা থানার প্রতিনিধি মো. দুর্জয়, ৪১ বিজিবির নায়েব সুবেদার ইসহাক আলী, কর্ণফুলী সরকারি কলেজের প্রভাষক মুহাম্মদ সাইফুল আলম, সুইডিস, কাপ্তাইয়ের নন-টেকনিক্যাল ইনস্ট্রাক্টর ফেরদৌস জামান, কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী আদেল হোসেন, নুরুল হুদা কাদেরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা আনসার প্রতিনিধি কর্মকর্তা জহুরা খাতুন, ২ নম্বর রাইখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান পাইসুইখাই মারমা, উপজেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি থোয়াই অং মারমা,
সভাটি শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। সভায় কাপ্তাই উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ।
The post কাপ্তাইয়ে মাসিক আইন-শৃঙ্খলা কমিটি ও সমন্বয় সভা অনুষ্ঠিত appeared first on Ctgtimes.com.
