কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের বড় সাঙ্গীশ্বর দক্ষিণপাড়া গ্রামের ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী সুমাইয়া আক্তারের চিকিৎসায় সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার হোসেন ভূঁইয়া।
রবিবার রাতে সুমাইয়ার বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন আনোয়ার হোসেন ভূঁইয়া। এ সময় তিনি সুমাইয়ার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
সুমাইয়া আক্তার বড় সাঙ্গীশ্বর দক্ষিণপাড়া গ্রামের কামাল হোসেন মিয়াজীর মেয়ে। তিনি বর্তমানে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পর্যায়ে পড়াশোনা করছেন। ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর থেকে তার চিকিৎসা চলছে।
সুমাইয়ার সঙ্গে সাক্ষাৎকালে আনোয়ার হোসেন ভূঁইয়া চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান। পাশাপাশি পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং চিকিৎসা চালিয়ে যেতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন পেরিয়া ইউনিয়ন যুবদল নেতা মিজানুর রহমান, বিএনপি নেতা আসলাম মিয়া, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি পারভেজ মজুমদার ভুট্টো, কাকৈরতলা ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ও বড় সাঙ্গীশ্বর গ্রামের যুবদল নেতা সাইফুল ইসলাম সুজন, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাবেদ হোসেন, যুবদল নেতা রায়হান, সোহাগ মিয়া ভুট্টো ও নুরুল হক এবং ছাত্রদল নেতা নুর হোসেন ও ফয়েজ আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা।
বিআলো/আমিনা